আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ৯০ লাখ টাকার হিরোইন উদ্ধার গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :

সাভারে র‍্যাবের অভিযানে ৯০ লাখ টাকার হিরোইনসহ গ্রেফতার করা দুই মাদক ব্যবসায়ীকে।
র‍্যাব -৪ গতকাল রাত ৮ ঘটিকার সময় সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে । র‍্যাব-৪ গোপন সংবাদে জানতে পারে রাজশাহীর চাপাইনবয়াবগঞ্জ থেকে হিরোইন এর একটি বড় চালান ঢাকার দিকে আসছে এমন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক জব্দ করে এবং তল্লাশি চালিয়ে প্রায় ৮৮০ গ্রাম হিরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃত হলো নবাব(২৮) ও নাহিদ (২৯) এর চাপাইনবয়াবগঞ্জের । এই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় হিরোইন পাচার করে আসছিলো। র‍্যাব -৪ এর কমান্ডার মোজাম্মেল হক জানান এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সাভার থানায় হস্তান্তর করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ