আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ৮৭ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক :

র‍্যাব-৪ অভিযান চালিয়ে ৮৭ লক্ষ টাকা মূল্যমানের হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৭ লক্ষ টাকা মূল্যমানের ৮৭০ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ২২,৫৯০ টাকা সহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই তিন মাদক ব্যবসায়ী হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা মোঃ জামাল উদ্দিন (৫০), রাজশাহী জেলার মোঃ সজিব (২১), এবং একই জেলার মোঃ জয় (২২)।

দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৪ জানায়, ‌র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) তারিখ সকাল ০৭.৫৫ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৮৭ লক্ষ টাকা মূল্যমানের ৮৭০ গ্রাম হেরোইন, ০৫ টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ২২,৫৯০/- টাকাসহ ৩ মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজোশে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‍্যাব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ