আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ৬ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার সাভারে ৬ শতাধিক শীতার্তের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সাভার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে এবং সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ আহমেদ নাসিম প্রমুখসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ