আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ৬০০ লিটার চোলাই মদসহ স্বামী স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক :

সাভারে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাই মদসহ স্বামী স্ত্রী দুই চাকমাকে আটক করেছে সাভার থানা পুলিশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় এই অভিযান চালায় সাভার থানা পুলিশ।

আটকরা হলেন- বিষম চাকমা (৩৫) ও ফেন্সি চাকমা (২৮)। প্রাথমিকবাবে তারা স্বামী স্ত্রী বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায় নি।

পুলিশ জানায়, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই চাকমাকে আটক করে ৬০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিলো।

সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ