সাইফুল ইসলাম শাওন:
সাভারে বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানাধীন মুশুরীখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. কালু মিয়া ওরফে রাশেদুল (২১)। তিনি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আঙ্গারোড গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি সাভারের মুশুরীখোলা এলাকায় বসবাস করছিলেন।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) জুয়েল মিয়া ও সঙ্গীয় ফোর্স সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান,অভিযান চলাকালে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।