আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ১৭৩৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ২

সাভার  প্রতিনিধি :

সাভারের আমিন বাজারে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ।

এর আগে গতকাল মধ্যরাতে সাভারের আমিনবাজারের বড়দেশী পূর্বপাড়া এলাকার তুরাগ নদীর পাড়ের খান বালুর গদির সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সাভারের বরদেশী মধ্যপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে রাসেল (২৬), যশোর জেলার চৌগাছা থানার স্বরুপদাও গ্রামের সোহাগ মিয়ার ছেলে জুয়েল (২৪)। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মরন নেশা হেরোইন সরবরাহ করে আসছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বরদেশী মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পরে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ১৭৩৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৭ হাজার টাকা। গ্রেপ্তাররা হেরোইন পাইকারী ক্রয় করে ২০০ টাকা মূল্যের পুরিয়া বানিয়ে বিক্রি করত। আসামী জুয়েল এর বিরুদ্ধে সাভার থানায় এর আগেও মাদক মামলা দায়ের হয়েছিল।

আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ