নিজস্ব প্রতিবেদক :
সাভারে হেলে পড়া সেই ৬ তলা ভবনটি অপসরণের আবদেন করে উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি পাঠিয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি।
এর আগে, শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপার বরাবর এ আবেদন করেন ভবনটির মালিক মৃত তাজুল ইসামের স্ত্রী মাজেদা আক্তার৷
আবেদনের একটি কপি উপজেলা থেকে সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনির কাছে পাঠানো হয়।
এ বিষয়ে সাভার সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি বলেন, গতকাল ভবনটির মালিক পক্ষ থেকে একটি চিঠি এসেছে। যেখানে ভবনটি অপসরণের জন্য আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি ঘোষনা করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।