আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

সাভারে হেফাজত ইসলামের হরতালের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলা আওয়ামী যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী
আবু আহম্মেদ তৌফিক প্রবাল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয় সাভার বাজার বাসস্ট্যান্ডের ঢাকা আরিচা মহাসড়কে রবিবার সকালে ।
সারাদেশব্যাপী হেফাজত ইসলামের নৈরাজ্যের প্রতিবাদে এবং হরতালের বিরুদ্ধে ঢাকা জেলা আওয়ামী যুবলীগ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সাভার পৌর যুবলীগ নেতা রাজিম ভূঁইয়া মিশু,কবির হোসেন, আলমগীর ও সাভার থানা যুবলীগ নেতা সাইফুর রহমান সুমন,কামরুল ইসলাম,সাইফুল ইসলাম মোল্লা এবং সাভার থানা যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক শাহিন খাঁন প্রমুখ। বিক্ষোভ শেষে যুবলীগ নেতা প্রবাল  বলেন যদি হেফাজত ইসলাম কোন নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে তাহলে জনগনকে নিয়ে যুবলীগ প্রতিরোধ করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ