আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে সড়ক দুর্ঘটনায় সেনাবাহীনির সাবেক ক্যাপ্টেন নিহত

নিজস্ব প্রতিবেদক :

সাভারের হেমায়েতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আনিসুজ্জামান (৫২) নামের সাবেক সেনা সদস্যের ক্যাপ্টেন নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম। এর আগে শুক্রবার দুপুর ১২ দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তিনি

নিহত আনিসুজ্জামান পাবনা জেলার চাটমোহর থানার বোয়ালিয়া গ্রামের মৃত জাবেদ আলী মিয়ার ছেলে। তিনি অবসরের পর পল্লিবিদ্যুৎ এলাকায় বসবাস শুরু করেন।

হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে নবীনগর হয়ে পল্লী বিদ্যুৎ এলাকায় তার বাসায় ফিরছিলেন তিনি। এসময় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তবে কিভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন তা এখনও জানা যায় নি। ধারনা করা হচ্ছে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা যেতে পারেন।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ