নিজস্ব প্রতিবেদক :
সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচি ২০১৮-২০১৯ এর শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৩০ফিট রাস্তা সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা মোঃ এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপায় ছিলেন- ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম।

এসময় প্রধান অতিথি উত্তর কাউন্দিয়া থেকে দক্ষিন কাউন্দিয়া পর্যন্ত ২০ ফিট একটি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। উল্লেখ্য, নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স ইভা এন্টারপ্রাইজের আওতায় এই সেতুর কাজ সম্পন্ন হবে।
এসময় প্রধান অতিথি ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্যই দেশ ও জনগনের উন্নয়ন করা। তিনি রাতদিন অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এসময় দেশের অগ্রগতিতে বাধা প্রদানকারীদের কঠোর হস্তে দমন করার জন্য সর্বস্তরের জনগনকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানান তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মন্জুরুল আলম রাজিব বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ আজকের এই কর্মসূচী। বিশ্বের দরবারে বাংলাদেশকে তিনি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করেছেন।
এসময় তিনি আরো বলেন, সাভার উপজেলায় সরকারী কোনো কাজে দূর্নীতি হলে আমি যতদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছি, তা কঠোর হস্তে দমন করবো। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
অন্যান্যের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।