নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় সাভারে প্রতিবাদ মিছিল করেছে ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা। ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন চলার মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা অন্তত সাতটি বাসে আগুন দেয়ার প্রতিবাদে দলীয় নির্দেশনা অনুযায়ী সাভারের হেমায়েতপুর বাসস্টান্ডে কয়েক’শ নেতাকর্মীদের সাথে নিয়ে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন তিনি।
মিছিলটি হেমায়েতপুর বাষ্ট্যান্ডের লালন টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে আলমনগর হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ প্রদক্ষিন করে আবারও একই স্থানে এসে শেষ হয়। পরে লালন টাওয়ারের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সায়েম মোল্লা।
এসময় তিনি বলেন, জাময়াত-বিএনপি’র আগুন সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু এবং সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মঞ্জুরুল আলম রাজীবের নির্দেশে আমরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছি। আমরা জনগনের নিরাপত্তার সার্থে জামায়াত-বিএনপি’র নাশকতা মূলক যে কোন ধরনের কর্মকান্ডকে রুখে দিতে রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
এসময় তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে আগুন সন্ত্রাসীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।
সাভারে সায়েম মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা
সাভার প্রতিনিধি: