আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে সরকারি দুগ্ধ খামারে শ্রমিক কে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভার ডেইরি ফার্মের ভিতরে পড়ে রয়েছে গলাকাটা এক ব্যক্তির মরদেহ। বুধবার (২২ জানুয়ারি) সকালে ডেইরি ফার্মের মাঠের পাশে ডেইরি ফার্মের পানির পাম্প চালকের গলাকাটা মরদেহ দেখতে পায়  স্থানীয়রা। পরে আশুলিয়া থানার সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

আশুলিয়া থানা পুলিশ জানান, নিহত মাহফুজুর রহমান রাজুর গলাসহ দেখের বিভিন্ন স্থানে গভীর ক্ষত চিহ্ন রয়েছে।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পৃর্বচৈতা গ্রামের আতাহার সিকদাটের ছেলে মাহফুজুর রহমান রাজু (৪৫)।

পুলিশ জানান গতকাল মঙ্গলবার নিহত রাজু দুপুর ২ টা ডেইরি ফার্মের ডিউতে আসে আর বুধবার সকালে তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয় একজন নাম না বলার শর্তে জানান, নিহত ব্যক্তির দুইটি মোবাইল ছিলো কিন্ত সেই মোবাইল দুইটি পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সকালে সংসাদ পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। এবং গলাসহ দেহের বিভিন্ন জায়গায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, পুলিশের কয়েকটি টিম হত্যা রহস্য উদঘাটন করার জন্য কাজ করছেন। দ্রুতই আসামী সনাক্ত করে গ্রেফতার করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ