সাভার প্রতিনিধি :
সাভারে ১০ম শ্রেনির এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
শনিবার রাতে গ্রেপ্তার রকিবুল কবির শিপন (৩১) উত্তর জামসিং এলাকায় মৃত নুরুজ্জামানের ছেলে। সে সাভারের ‘দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুল’র সাবেক শিক্ষক।
বখাটে ধরনের হওয়ায় স্কুল কতৃপক্ষ প্রায় তিন মাস আগে তাকে স্কুল থেকে চাকরিচ্যুত করা হয় বলে জানিয়েছেন সহকারি প্রধান শিক্ষক মাকসুদ উল্লাহ মামুন।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন মামলার বরাত দিয়ে বলেন, গৃহশিক্ষক শিপন প্রায় ৬/৭ মাস ধরে ওই শিক্ষার্থীকে প্রাইভেট পরানোর সময় বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। যা গোপনই ছিল। এরমধ্যে প্রায় আড়াই মাস আগে প্রাইভেট পরাতে এসে ওই শিক্ষার্থীকে ঘরে একা পেয়ে জোরপূর্ব ধর্ষন করে শিপন।
বিষয়টি এতো দিন গোপন থাকলেও সম্প্রতি শিপন ওই শিক্ষার্থীকে বিভিন্ন ভাবে ব্লাকমেইল করার চেষ্টা করে।
মান-ইজ্জতের ভয়ে ১৫বছর বয়সী শিক্ষার্থী শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী স্ট্যান্ডে গাড়ীর নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তখন ওই স্থানে থাকা টহল পুলিশ তাকে উদ্ধারের পর ধর্ষনের বিষয়টি সামনে আসে।
রাতে পুলিশ ধর্ষককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ওই শিক্ষার্থীর বাবা বলেন, ধর্ষক শিপন আমার প্রতিবেশী। আমার মেয়েকে প্রাইভেট পড়াতো, সেই সুযোগ নিয়েই আমার মেয়েকে সে জোরপূর্বক ধর্ষন করে।
আমার মেয়ে এতো দিন ভয়ে কাউকে বলেনি। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
রবিবার দুপুরে স্বাস্থ্য পরিক্ষার জন্য শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে।