সাভার প্রতিনিধি :
সাভারে লেগুনা মিনিবাস মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আরও ৬ জন যাত্রীকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার কলমা আঞ্চলিক সড়কের কলমার ঢাল এলাকার অরুনাপল্লির সামনে এঘটনা ঘটে।
নিহতরা হলেন ফজুলল (৪০) নাসির (৪৫) ও ফাহিম (২১) রাজু (৩৫)
নিহত ও আহতদের বিস্তারিত পাওয়া যায় নি। এসব তথ্য নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮ টার দিকে সাভারের ওই এলাকায় লেগুনা ও মিনিবাস মুখোমুখি সংঘর্ষ হয়।
এঘটনায় মোট ৯ জন আহত হলে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। নিহত ও আহতদের মধ্যে পরিচয় পাওয়া য়ায়নি।
এব্যাপারে এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে মোট ৯ জন রোগীকে হাসপাতালে আনা হয়। এদের তিনজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার।
বাকিদের অবস্থা আশঙ্কাজনক। আমরা রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি। সাভার মডেল থানার পুলিশ বলেন আহতদের উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।