আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

সাভারে দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মে) দুপুরে সাভার সাভার প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন সাভার প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ।
এর আগে গোলটেবিলে এক মিনিট কলম বিরতি দিয়ে প্রতিবাদ প্রকাশ করেন সাংবাদিকরা।

এসময় সাভার প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও জিটিভির সাভার প্রতিনিধি আজিম উদ্দিন বলেন, রোজিনা ইসলামের ওপর বর্বোরিত যে হামলা হয়েছে তা সাভার প্রেসক্লাব তথা সাভারের সকল সায়বাদিকদের পক্ষ থেকে প্রতিবাদ জানাই। অবিলম্বে নিঃশর্তে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। যে তথ্য সংগ্রহ করকে গিয়ে তিনি মামলার শিকার হয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা মামলা। তার ওপর হামলা করে তাকে অসুস্থ করা হয়েছে। অসুস্থ মানুষটাকে আবার জেলখানাতেও পাঠানো হয়েছে। আমরা দুর্নীতি প্রকাশ করতে গেলেই হামলা মামলার শিকার হই। আমাদে টুঁটি চেঁপে ধরা হয়। শুধু রোজিনা আপার ওপর হামলা করারহয় নি, সারা বাংলাদেশের সাংবাদিকের টুঁটি চেপে ধরা হয়েছে।

বৈশাখি টেলিভিশনের ঢাকা জেলা (সাভার) প্রতিনিধি আব্দুল হালিম বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের সিনিয়র সাংবাদিক রোজিনা আপার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাই। একই সাথে তার নিঃশর্ত মুক্তি চাই। তিনি মাহবুবুল আলমকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটু দেড়িতে হলেও বোধগম্য হয়েছে যে দুর্নীতিবাজদের গ্রেফতার করতে হবে সাংবাদিকদের না। সাংবাদিকদের কাজই হলো তারা তথ্য সংগ্রহ করবেন এবং কে দুর্নীতি করে তা সরকারকে ধরিয়ে দিবেন। সরকার পরবর্তীতে স্টেপ নিবেন। সেই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার দুর্নীতি বের করতে গিয়ে যদি সাংবাদিকদের এভাবে লাঞ্চিত হতে হয় সেটা এই গণতন্ত্রের দেশে কাম্য না। আমি অনতিবিলম্ব রোজিনা ইসলামের মুক্তি দাবি করছি।

মানববন্ধনে সাভার প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজী টিভির সাংবাদিক মো: আজিম উদ্দিন, বৈশাখী টিভির আব্দুল হালিম, এস এ টিভির মো: রুপকুর রহমান, আরটিভির জিয়া উদ্দিন জিয়া ও ভোরের কাগজের কামরুজ্জামানসহ গণমাধ্যম কর্মীরা।

এসময় মানববন্ধনে ঢাকা জেলা ও সাভার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন রাজনৈতিক ও বন্ধুসভা সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ