আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে যমযম নুর সিটি প্রকল্পের কাজে হাইকোর্টে নিষেধাজ্ঞা

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারে যমযম নুর সিটি হাউজিং প্রকল্পের কাজে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

একইসঙ্গে যমযম নুর সিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এছাড়া আগামী ছয় মাসের মধ্যে ঢাকা জেলা প্রশাসককে এই হাউজিং প্রকল্প পরিদর্শন করে প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ঢাকার সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নের কোন্ডা বিলমালিয়া ও চান্দুলিয়া মৌজায় রাজউক, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কোনরূপ অনুমতি ছাড়াই যমযম নুর সিটি প্রকল্প বাস্তবায়ন করছে এমন অভিযোগে গত ১১ সেপ্টেম্বর তারিখে ফরহাদ তালুকদার নামে একজন আদালতে রিট দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হোসেন এবং তাফসিরুল ইসলাম।

আদালতে উক্ত রিট আবেদনের (১২৪৫৬/২৩) পক্ষে শুনানি শেষে উক্ত হাউজিং প্রকল্পের কার্যক্রমে ছয় মাসের স্থীতিবস্থা জারী করেন আদালত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ