আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে মোটরসাইকেল মেকানিককে ছুরিকাঘাতে হত্যা

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে সুশীল রাজবংশী (৪০) নামের এক মোটরসাইকেল মেকানিককে ছুরিকাঘাতে হত্যা করেছে কিশোর গ্যাং এক সদস্য। এঘটনায় এক কিশোর কে আটক করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির। এর আগে গতকাল রাত ১২ টার দিকে পৌরসভার জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুশীল রাজবংশী সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের জেলেপাড়া এলাকার রনজিৎ রাজবংশীর ছেলে। তিনি সাভারে এক মোটরসাইকেল গ্যারেজে মেকানিকের কাজ করতেন। আটক গনেশ রাজবংশী একই এলাকায় বসবাস করেন। আটক গনেস এলাকার কিশোর গ্যাং সদস্য।

নিহত সুশীল রাজবংশীর স্ত্রী বিউটি রাজবংশী বলেন, ‘আমার স্বামীর গণেশের সাথে কোন সম্পর্ক ছিল না। গণেশ এক ব্যক্তির সাথে ঝগড়া করছিলো, এসময় আমার স্বামী গণেশকে বলেছে তুমি বয়োজ্যেষ্ঠ লোকের সাথে বেয়াদবি করছো কেন। এক এ কথা বলার সাথে সাথে গণেশ উত্তেজিত হয়ে আমার স্বামীকে বলেছে তুই কে, এখানে কথা বলিস কেন। একথা বলেই চাকু দিয়ে আমার স্বামীর সারা শরীরে আঘাত করে। আমি গণেশের ফাঁসি চাই।

তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ, আমার স্বামী কাজে গেলে আমরা খেতে পাই, কাজ না করলে না খেয়ে থাকতে হয়। ওরা আমার ৫ বছরের ছেলেকে এতিম করলো, আমাকে এতিম করলো। আমি খুনীদের কঠোর বিচার চাই।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, গতকাল রাত ১২ টার দিকে পূর্ব শত্রুতার জেরে সুশীল রাজবংশীকে ছুরিকাঘাত করে হত্যা করে গণেশ নামের এক কিশোর। ঘটনার পরপরই হত্যাকারী গণেশকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ