আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে মাথায় আঘাত করে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

সাভারের ভাকুর্তা ইউনিয়নের একটি হাউজিং কোম্পানীর প্লটে ইট দিয়ে মাথায় আঘাত করে অজ্ঞাত এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (৩১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।এর আগে সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার ওই হাউজিং কোম্পানীর প্লটে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।পুলিশ জানায়, সকালে ওই এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল করে পুলিশ। নিহতের মাথায় ইট দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়েছে। সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের প্রাথমিক সুরতহাল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) । একই সাথে তার পরিচয় শনাক্তের চেষ্টাসহ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ