আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে মরা গরু জবাই করে বিক্রির প্রস্তুতি, ৪ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :  

সাভারে মরা গরু জবাই করে বিক্রির প্রস্তুতির সময় চার জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলায় সাজা প্রদান করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

এর আগে স্থানীয়দের খবরের ভিত্তিতে তাদের আটক করে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের আদালতে হাজির করে পুলিশ।

সাজাপ্রাপ্তরা হলেন- পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেন (৩৫) কসাই ফজলুক হক (৪৫) চালকের সহযোগী আসলাম (৩৫) ও গরু ব্যবসায়ী আবু তাহের (৩৫)।

স্থানীরা জানায়, শনিবার (২৫ জুলাই) রাতে পাটুরিয়ার এক ব্যবসায়ী কয়েকটি গরু পিকআপে করে নিয়ে বিক্রির উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারে পৌছলে এর মধ্যে একটি মারা যায়। পরে স্থানীয় মাংস বিক্রেতা ফজলুল হকেরজ সহযোগিতায় ভোরে মৃত গরুটি জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা থানায় খবর দিলে স্থানীয় মাংস বিক্রেতা ফজলুলসহ চার জনকে আটক করে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের আদালতে হাজির করেন। এসময় তাদের স্বীকারোক্তী অনুযায়ী মোঃ রুবেলকে ১৫ দিন, আসলামকে ৭ দিন, ফজলুল হককে ৩ দিন ও আবু তাহেরকে ৩ দিন করে সাজা দেওয়া হয়।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন দোষীদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ