আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে মবিলের দোকান থেকে অর্থসহ ২৩ লাখ টাকার মালামাল চুরি

সাভার প্রতিনিধি :

সাভারের রাজাবাড়ী এলাকার রাজ ট্রেড কর্পোরেশন নামের একটি দোকান থেকে নগদ অর্থ সহ প্রায় ২৩লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় সাভার মডেল থানায় আবু বক্কর সিদ্দিক একটি অভিযোগ দায়ের করেছেন।

সোমবার বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আবু বক্কর সিদ্দিক।

আবু বক্কর সিদ্দিক বলেন,প্রতিদিনের মত গত রোববার রাতে দোকানের কার্যক্রম শেষ করে সাটার ও তালা লাগিয়ে বাসায় চলে যাই। সকালে এসে দোকানের প্রধান ফটকের তালা খোলা দেখে সন্দেহ হয়। এসময় দোকানে থাকা লুব্রিকেন্টস ভর্তি বালতিসহ ক্যাশে থাকা নগদ ১লাখ ২৬হাজার টাকা খোঁজে পাওয়া যায়না। এতে নগদ অর্থ সহ প্রায় ২৩লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়।

তিনি আরও বলেন, গত চারমাস আগে ইউসুফ আলী নামের এক ব্যক্তিকে নৈশ্য প্রহরী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সে গতকাল দায়িত্ব ছিল। কিন্তু সকালে তাকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে সে কিছুই বলতে পারে না। তাকে সন্দেহবাজন হিসেবে থানায় অভিযোগ করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি অপারেশন নয়ন কারকুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি মামলা দায়ের এর প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ