আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ভ্রাম্যমাণ আদালত ১১ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করে

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন -২০১৪’ এর ১৯ ধারায় ‘রেস্টুরেন্ট লাইসেন্স’ না থাকায় এবং পণ্যে পাটজাত মোড়ক বাধ্যকতামূলক ব্যবহার আইন -২০১০” এর ১৪ ধারায় মোট
১১ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে দিনব্যাপী অভিযান পরিচালিত হয়।

এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, বাংলাদেশ সরকারের বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন -২০১৪ নামে একটি আইন রয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে কোনটি হোটেল এবং কোনটি রেস্টুরেন্ট এবং সেগুলো কিভাবে পরিচালিত হবে। আজ (বৃহস্পতিবার) সাভারে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছি। এসময় ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন -২০১৪’ এর ১৯ ধারায়- শাহীন রেস্টুরেন্ট কে ৫,০০০ টাকা, বাংলার স্বাদ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫,০০০ টাকা, এশিয়ান রেস্টুরেন্টকে ২০,০০০ টাকা, নীহারীকা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০,০০০ টাকা, মোল্লা রেষ্টুরেন্টকে ২০,০০০ টাকা, জিলিয়ান রেস্টুরেন্ট কে ১৫,০০০ টাকা, টাইম পাস রেস্টুরেন্টকে ১৫,০০০ টাকা, হাজী শরীয়তুল্লাহ রেস্টুরেন্টকে ১৫,০০০ টাকা, সততা রেস্টুরেন্টকে ১৫,০০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ