নিজস্ব প্রতিবেদক :
সাভারে ব্যক্তিমালিকানা জমিতে অনধিকার প্রবেশ করে দখল করার জন্য ভেকু দিয়ে ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে ভূমিদস্যু আব্দুল সাত্তার মোল্লা বাহিনির বিরুদ্ধে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার শামসুল হকের জমিতে প্রবেশ করে তারা ভাঙ্গচুর চালায় বলে জানা গেছে।
অভিযুক্তরা হলেন- রাজধানীর পল্লবী থানার মৃত আব্দুল আউয়াল মোল্লার ছেলে আব্দুল সাত্তার মোল্লা (৫৫), আলামত মাদবরের ছেলে রাজ্জাক (৪৫), তার ভাই জলিল (৪০), বিরুলিয়ার কাকাব এলাকার কাদিরার ছেলে আলী হামজা (৩৫), গোঁফার ছেলে মহিদুল্লাহ (৪২), আজিজুল্লাহর ছেলে ইসলাম (৩৫), আবিদ (৩৫), সিরাজের ছেলে নজরুল (৩৫), অজ্ঞাতনামা আরও ১০/১২ জন।
ভুক্তভোগী শামসুল হক রাজধানীর ক্যান্টনমেন্ট থানার পূর্ব মানিকদি এলাকার জাফর আলীর ছেলে।
অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী শামসুল হকের কাকাব এলাকার জমি দখল করার জন্য অনাধিকার ভাবে প্রবেশ করে এবং ভেকু দিয়ে মাটি কাটিয়া অনুমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। তাদের বাধা প্রদান করলে শামসুল হকের শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি, লাথি মেরে নীলা ফোলা জখম করে। পরে তার ডাক চিৎকার শুনে ছোট ভাই মো: শহীদুল ইসলাম (৩৫) ও বড় বোন রওশন আরা আক্তার (৪৫) ঘটনাস্থলে গেলে তাদেরকেও এলোপাথারী ভাবে শরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া নীলা ফোলা জখম করে। পরে লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকলে গোটা পরিবারকে খুনের ভয়ভীতি ও হুমকী দিয়ে চলে যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক দিদারুল ইসলাম বলেন, আগামী রবিবার দুই পক্ষ কাগজ পত্র নিয়ে স্থানীয় ভাবে বসবে বলে জানান, আপাতত জমিতে কেউ কোন কাজ করতে পারবে না।