আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বিস্ফোরিত ভবনটি খালি করার আহবান

নিজস্ব প্রতিবেদক :

সাভারে বিস্ফোরণের ঘটনায় ভবনটি হেলে পড়ার আশঙ্কায় প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন পৌরসভার প্রকৌশলী শরিফুল ঈমাম। পরিক্ষা নিরিক্ষা ছাড়া ভবনটি ব্যবহার না করার আহবান জানান তিনি।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে সাভারের বাজাররোড এলাকার বিলাস সিনেমা হল সংলগ্ন শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঝুকিপূর্ণ দাবি করেন পৌরসভার প্রকৌশলী।

তিনি বলেন, কি কারনে ভবনে বিস্ফোরণ হয়েছে তার যথাযথ কারন এখও জানা যায় নি। ভবনটি অন্য ভবনের দেয়ালের সাথে নির্মান করা। তাই পরিক্ষা ছাড়া ভবনটি ব্যবহার করা ঠিক হবে না।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবনটি হেলে পড়া কিংবা, দেবে যাওয়ার কোন নমুনা পাওয়া যায় নি। তবে ভবনে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিভাবে বিস্ফোরণ হয়েছে তা তদন্ত করে জানানো হবে।

স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ করে পাঁচতলা ভবনের নিচ তলার দোকানের শাটার খুলতে গেলে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। আশেপাশের উৎসুক জনতা জমিয়েছে ভীড়। ভবন হেলে পড়ার আশঙ্কায় চরম উৎকন্ঠায় রয়েছেন এখানকার ভাড়াটিয়াসহ এলাকাবাসী।

এব্যাপারে বাড়িওয়ালা শাহ আলম বলেন, ওই দোকানটি স্যানেটারীর মালামালের দোকান। সকালে সাঁটার খুলতে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি বলেন, প্রাথমিকভাবে খবরটি শুনে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পৌরসভার প্রকৌশলীকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ আগে সাভারের ওয়াবদা রোডে আরও একটি ভবন হেলে পড়ার ঘটনায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করা হয়। পরবর্তী সময়ে পরিক্ষা নিরিক্ষার কোন ভুমিকা দেখা যায় নি। ভবনের নিতলার ব্যবসায়ীরা দিন কাটাচ্ছেন খেয়ে না খেয়ে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ