নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে গেন্ডায় ফলের আড়ৎ অভিযান চালিয়ে পেয়ারার ঝুড়িতে থাকা ৪৪৩ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাব-৪।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে নিশ্চিত করেছে র্যাব-৪। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সাভার গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলো- হানিফ মিয়া (৪০), শরিফ (২৭) ও তাইজুল ইসলাম (২২)
র্যাব-৪ জানান গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাভারের গেন্ডা এলাকায় ফলের আড়ৎতে অভিযান চালিয়ে পেয়ারার ঝুড়িতে থাকা ৪৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে তিনজনকে আটক করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটকরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ফলের ব্যবসার আড়ালে বিভিন্ন পেয়ারার ঝুড়িতে করে অভিনব পন্থায় সাভারের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। মাদক আইনে মামলা করে সাভার থানায় হস্তান্তর করা হবে বলে ও জানান র্যাব-৪ ।