আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বাড়ির ছাদে গাঁজা চাষ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের বিরুলিয়ায় অভিযান পরিচালনা করে ২৫ টি তাজা গাঁজা গাছসহ হোসেন আলী (৫০) কে গ্রেপ্তার  করেছে পুলিশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকার হোসেন আলির বাড়ির ছাদ বাগানে অভিযান চালিয়ে এই গাঁজা গাছ জব্দ করে তাকে আটক করা হয়।

গ্রেফতার  হোসেন আলী ওই এলাকার হাজী মোহাম্মদ আতাউল্লাহ মিয়ার ছেলে। তিনি ছাদ বাগানে বিশেষভাবে ২৫ টি গাঁজা গাছ লালন করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার হোসেন আলীর বাড়ির ছাদ বাগানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাগানে প্লাস্টিকের বস্তা ও টিনের বিশেষ টবে ২৫ টি গাঁজা গাছ পাওয়া যায়। পরে গাঁজা গাছ গুলো জব্দ করে হোসেন আলীকে গ্রেফতার  করা হয়। ১তলা বাড়ির ওই ছাদের চারপাশ প্লাস্টিকের বস্তা দিয়ে বিশেষ কায়দায় ঘেরা ছিল। গাছ গুলো প্রায় ১৫ কেজি গাঁজা ছিল।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল কুদ্দুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিরুলিয়ার ওই এলাকায় হোসেন আলী তার ছাদ বাগানে গাঁজার চাষ করছেন। পরে তার বাড়িতে গিয়ে ২৫ টি গাঁজা গাছ পাওয়া যায়। গাঁজা চাষের অভিযোগে হোসেনকে গ্রেফতার  করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ