আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বাস চাপায় মটর সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক :

সাভারে যাত্রীবাহী বাস চাপায় কাওসার বিন হাসান (১৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাওসার বিন হাসান সাভারের আশুলিয়া থানার ভাদাইল এলাকার সুরুজ আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় সড়কের ঢাকামুখী লেন থেকে আরিচামুখী লেনে যাওয়ার চেষ্টা করে হাসান। এ সময় ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালককে আটক করতে পারেনি পুলিশ।

সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ