আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বন্ধুমহলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক:

সোমবার সাভার পৌরসভার জাহাঙ্গীরনগর সোসাইটি ১নং গেটে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মো: খোরশেদ আলম।

এসময় পৌর মেয়র প্রার্থী লায়ন মো: খোরশেদ আলম বলেন,আমার কাজের দ্বারা যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে আমাকে ভোট দিয়ে পৌর মেয়র হিসেবে নির্বাচিত করবেন। আমি একটি মাদক মুক্ত,সন্ত্রাস মুক্ত,ছিনতাই মুক্ত স্বচ্ছ সুন্দর সাভার গড়তে চাই। তার জন্য আমার পাশে আপানাদের সহযোগিতা চাই। আমার একার পক্ষে কাজ করা সম্ভব নয়। তাই স্বচ্ছ সুন্দর একটি সাভার গড়ার লড়াইয়ে আপনাদের আমার পাশে চাই।

এসময় অন্যান্যের মধ্যে বন্ধু মহলের আহ্বায়ক আব্দুল সবুর খান,যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম,মো: এনামুল খান,মো: শাহাদত হোসেন খান,মো: সোহেল রানা,মো: ইকবাল বাহার বাবলু,সোহেল রানাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ