আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান

সাভার প্রতিনিধিঃ

সাভারে বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার সকালে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অবস্থিত ভার্কের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ্,

ভার্ক এর কার্যকরী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, ভার্ক এর নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব হোসেন, অধ্যাপক দীপক কুমার সাহা,

ভার্ক এর কার্যকরী পরিষদের সদস্য মিসেস রোকেয়া হক, সমাজসেবক রওশন আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক মাসুদ হাসান, পরিচালক (মানব সম্পদ বিভাগ) মোস্তাফিজুর রশিদ মৃধা, পরিচালক (অর্থ ) মোঃ মাসুদ রায়হান, উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান সুমন, সহকারী পরিচালক সাহিত্য সাহা প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ