আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে  ফ্যানে ঝুলছিলো কলেজছাত্রীর মরদেহ

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে শয়নকক্ষ থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

রোববার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের জাহাঙ্গীর নগর সোসাইটির পাশে রংধনু হাউজিং সোসাইটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া কলেজছাত্রীর নাম সুমাইয়া (১৯) তিনি সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

তাঁর গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার কঁচুবুনিয়া এলাকায় তার বাবার নাম ফারুক মৃধা। বর্তমানে তিনি সাভারে খালা শিরিন আক্তারের বাসায় থেকে লেখাপড়া করতেন।

পরিবারে সদস্যদের বরাতে পুলিশ জানায়, শনিবার (১৮ মার্চ) রাতে সুমাইয়া তার খালাকে জানায় রোববার (১৯ মার্চ) তার পরিক্ষা আছে সে পড়তে বসবে তাই তাকে যেন সকালে না ডাকে সে একেবারে দুপুরে উঠে পরিক্ষা দিতে যাবে।

এই বলে সে তার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে রোববার দুপুরেও সুমাইয়া ঘরের দরজা না খোলায় তার খালা জানালা দিয়ে ঘরের ভেতির উঁকি মেরে ফ্যানের সাথে সুমাইয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরে তারা জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই সেখান থেকে ঘরের দরজা ভেঙে ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করি।

তার পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি মেয়েটির বাবা মায়ের মধ্যে সম্পর্ক না থাকায় তার মা পাবনা থাকেন এবং বাবা থাকেন বাগেরহাটে। আর সে এখানে তার খালার বাসায় থেকে কলেজে পড়াশোনা করতো।

রোববার (১৯ মার্চ) রাতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২০ মার্চ) ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ