আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ফেনসিডিলসহ গ্রেফতার ২ 

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় বিশেষ কায়দায় অ্যাম্বুলেন্সে করে ফেনসিডিল পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এসময় ওই অ্যাম্বুলেন্স থেকে ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন। এর আগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার মোঃ কারিমুল ইসলাম (৩২), নুর মোহাম্মদ (২৮)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।

র‌্যাব জানায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করেন।

এসব মাদকদ্রব্য অ্যাম্বুলেন্সে করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) কামরুজ্জামান বলেন, দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ