আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে প্রথম ডেঙ্গুতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সাভার প্রতিনিধি :

সারাদেশে ডেঙ্গুতে প্রতিদিনেই মৃত্যুর ঘটনা ঘটছে। সম্প্রতি রাজধানীতে ভাই-বোন দুই শিশুর মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে সবাইকে।

এই রেষ কাটতে না কাটতেই এবার সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালো এক শিশু শিক্ষার্থী। তবে সাভারে গত কয়েকমাস ধরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও এই প্রথম কোন মৃত্যুর ঘটনা ঘটলো।

শুক্রবার নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত রওনক মৃধা (১১) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার মহসিন মৃধার মেয়ে৷ স্থানীয় সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সে।

নিহত শিক্ষার্থীর আত্মীয় শ্রমিক লীগ নেতা আকবর হোসেন মৃধা জানান, আমাদের পরিবারের এখনও চারজন ডেঙ্গু আক্রান্ত। তাদের মধ্যে দুইজন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।

আমার একটা নাতি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি। ওর রক্ত ঘন হয়ে যাওয়ায় শারিরীক অবস্থার অবনতি হয়েছে। আর গতকালতো আমার ভাতিজার মেয়ে আমার নাতনী রওনক এনাম মেডিক্যালে মারাই গেলো ডেঙ্গুতে।

ও সৃষ্টি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়তো। পুরো পরিবারে ওর জনঢ় শোক নেমে এসেছে। আমরা ওর এমন মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছি। ওর বাবা-মাতো কথা বলারই অবস্থায় নাই।

সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ নাছির উদ্দিন জানান, গত ২৮ আগস্ট আইসিইউতে রওনক নামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুকে ভর্তি করা হয়। ১৪ নম্বর বেডেই চিকিৎসাধীন ছিলো সে। পরে গতকাল বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ