আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে পূর্ব শত্রুতার জেড়ে দুই ভাইকে হত্যা চেষ্টা

সাভার প্রতিনিধি :

সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে জসিম উদ্দীন ও তার ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (১৫ মার্চ) দুপুর ১২ টার দিকে সাভারের সুগন্ধা হাউজিংয়ের সহকারি সেটেলমেন্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- সাভারের খান্ডারিয়া এলাকার শাহাজান মিয়ার ছেলে লিটন মিয়া (৪৩) ও রিপন মিয়া (৪০) সহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা আজ জমি সংক্রান্ত শুনানী শেষে সুগন্ধা হাউজিংয়ের সহকারি সেটেলমেন্ট অফিসের সামনে অবস্থান করছিলেন।

এসময় লিটন মিয়া ও রিপন মিয়ার নেতৃত্বে ৬/৭ জনের একটি সন্ত্রাসী বাহিনী ভুক্তভোগীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ভুক্তভোগীদের দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন।

তাদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে ভুক্তভোগীদের প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আসওয়াদ বলেন, এব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ