আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে আটক

নিজস্ব প্রতিবেদক :

সাভারে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে মোহাম্মদ হোসেন নামের এক চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সাভারে বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে চাঁদা আদায়কালে এঘটনা ঘটে। আটক চাঁদাবাজ মোহাম্মদ হোসেন ভোলা জেলার সাকের হাট থানার চদুরচর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করে আসছে মোহাম্মদ হোসেন। আজও তিনি চাদাঁ আদায় করতে আসেন। চাঁদা দিতে রাজি না হলে সোহেল নামের এক রিকশা চালককে মারধর করেন। এসময় রিকশাচালকসহ স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান, আটক মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ