আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে নয় তলা ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

সাভার পৌরসভা এলাকার একটি নয় তলা ভবনের ছাঁদ থেকে পড়ে রাজিয়া (১৪) নামের এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৪ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম।

এরআগে, গতকাল মঙ্গলবার (০৩ আগস্ট) রাত ৯টার দিকে সাভারের শিমুলতলা আর কে টাওয়ার নামের ভবনে এঘটনা ঘটে।
নিহতের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
এসআই ওবাদুল ইসলাম জানান, গতকাল রাতে নিহতের মরদেহ ঘটনা স্থলে গিয়ে উদ্ধার করা হয়। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজিয়া আত্নহত্যা করেছে। তবে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল ঢামকেতে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসচ্ছে। পুলিশ আরও জানান পরিবারের অভিযোগের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ