সাভার প্রতিনিধি :
ঢাকার সাভার পৌর এলাকার ভাগলপুরে মো. স্বপন (২৮) নামে এক যুবক নিখোঁজের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারী সাভার মডেল থানায় জিডি করেন নিখোঁজের স্ত্রী মোসা. ছালমা খাতুন। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় সে নিখোঁজ হয়।
নিখোঁজ স্বপনের গ্রামের বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার শ্রীরামপুর এলাকায়।
নিখোঁজের স্ত্রী ছালমা খাতুন বলেন, গত ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় ভাগলপুর টেইকাপাড়া এলাকার বাসার গেট থেকে বের হয়।
পরে আর বাসায় ফিরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর স্বামীর সন্ধান না পেয়ে। সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক আতিকুল ইসলাম রাসেল বলেন, স্বপন নামে এক যুবক নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।