আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে নিখোঁজের ৬ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের হেমায়েতপুরে নিখোঁজের ৬ দিন পর নদীর তীর থেকে মোঃ সাজেদুল ইসলাম (২৬) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেমায়েতপুরের জমজম টাওয়ারের পেছনে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাজেদুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা থানার বালিশা গ্রামের মোঃ মন্তাজের ছেলে৷ তিনি হেমায়েতপুরের হরিনধরা এলাকায় থাকে একে এইচ ট্রিমস গার্মেন্টসে চাকরি করতো।

পুলিশ জানায়, হেমায়েতপুরের জমজম টাওয়ারের পিছনে নদীতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে৷ এসময় নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করার পর জানা গেছে তিনি ২৮ ডিসেম্বর ২০২০ সালের নিখোঁজ হয়। এ নিয়ে সাভার থানায় একটি অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসাআই) জাহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগে ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ