আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে নারী পাচার চক্রের প্রধান গ্রেফতার, তিন নারী উদ্ধার

 

গোলাম সারওয়ার সজলঃ

ভালো বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সহজ সরল নারীদের নিয়ে আসতো একটি মানব পাচারকারী একটি চক্র। এর পর তাদেরকে বিদেশে পাচার করা হতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাভারের আমিনবাজার বাসষ্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় আন্তজার্তিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলামকে (৪২) গ্রেফতার করা হয়। এসময় আপহৃত তিন নারীকে উদ্ধার করেছে র‌্যাব।

গ্রেফতার সিরাজুল ইসলাম যশোর জেলার অভয়নগর থানার রাজারঘাট গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। আর উদ্ধারকৃত নারীরা হলেন- সাভারের কাউন্দিা ইউনিয়নের লিমা আক্তার (২২), প্রিয়াংকা (২৯) এবং তাসলিমা আক্তার আন্নি (২৭)।
র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অসহায় নারীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আন্তজার্তিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে আসছিল। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে মাঠে নামে র‌্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাভারের আমিন বাজার থেকে তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে গাড়িতে উঠানোর সময় সিরাজুলকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত তিন নারীকে উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক পাচার চক্রের প্রধান সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জনান তিনি। এ ছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ