আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারে নকল মশার কয়েল কারখানায় র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

সাভারে একাধিক বিষাক্ত নকল মশার কয়েল কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৪ এর একটি দল। এ সময় ওই কারখানা গুলোতে বিভিন্ন ব্র্যান্ডের নকল কয়েল উদ্ধার করা হয় এবং  তৈরী নকল মশার কয়েল গুলো ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সাভারের কোন্ডা দাসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নামহীন একটি কয়েল কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের কোন্ডা দাসপাড়া এলাকায় বিভিন্ন কারখানায় বাজারের জনপ্রিয় বাওনা, ড্রাগন সহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরী করা হচ্ছে। যাতে মাত্রাতিরিক্ত বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করা হয়। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং বিষাক্ত নকল মশার কয়েল জব্দ করে তারা জালিয়ে ধ্বংস করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সাভার উপজেলাধীন কোন্ডা দাসপাড়া এলাকায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে বিএসটিআই এর অনুমোদন বিহীন অবৈধ মশার কয়েল কারখানা। যে গুলোতে বাজারের জনপ্রিয় বাওনা, ড্রাগন সহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরী করা হচ্ছে। এর পিছনে রয়েছে নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি। যিনি নিজের কারখানায় তৈরী নকল মশার কয়েল সহ বিভিন্ন কারখানায় তৈরী নকল মশার কয়েল বিভিন্ন স্থানে প্রতিনিধি নিয়োগ করে বাজারজাত করে আসছেন।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, অবৈধ নকল মশার কয়েল কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সবিহীন নকল ও নিম্নমানের কয়েল উৎপাদন, মজুদ এবং বিপণনকারী নাম বিহীন প্রতিষ্টানকে ১ লক্ষ টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের কয়েল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ