আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভার প্রতিনিধিঃ 

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও তার পরিবারের সদস্যদের আশু রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ই জুলাই রবিবার বাদ আছর সাভার পৌর এলাকায় ঢাকা জেলা কৃষক লীগের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর কৃষক লীগের সভাপতি আয়নাল হক গেদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাগিরুজ্জামান সাগির।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর কৃষক লীগের আহবায়ক মোহসিন করিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সদস্য সচিব আহসান হাবিবসহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ