উজ্জ্বল হোসাইন, নিজস্ব প্রতিবেদক :
সাভারে দেওগাঁও নব জাগরন সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার ২৬শে সেপ্টেম্বর সকালে সাভার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দেওগাঁও এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাহাঙ্গীর আলমের সৌজন্যে এ কর্মসূচি পালিত হয়।
এসময় এলাকার বিভিন্ন স্থানে শতাধিক ফলজ ও বনজ চারা গাছ রোপন করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানা, ৪নং ওয়ার্ড মেম্বার ওয়াদুদ আকন, ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার মনোয়ার আক্তার, নব জাগরণ সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাসুদ মুসতাহিদ, সাধারণ সম্পাদক মাহাবুব সামিরসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।