সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ ডাকাতদলে ৭ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৯ মে) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৩০ মে) ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
ডিবি পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে গতকাল রাতে সাভারের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের সাথে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের তথ্যমতে বিভিন্ন স্থান থেকে ডাকাতি করা চারটি গরুসহ উপজেলার উথুরা হাতিবেড় গ্রাম থেকে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সাভারের দক্ষিন জামসিং এলাকার আ. রবের ছেলে মো. বাবু (২৪), সাভারের চাপাইন লালটেক এলাকার মৃত বাবর আলীর ছেলে মো. মহিউদ্দিন ময়না (৩৩) ও মো. সাদ্দাম হোসেন (৩২), সাভারের আড়াপাড়া এলাকার মো. মজিদের ছেলে মো. রবিন (২৬),
রাজবাড়ি জেলার সদর উপজেলার চিতইবাজার এলাকার মৃত আ. সাত্তারের ছেলে মো. সোহান (২০), সাভারের কলমা এলাকার মো. ফজলের ছেলে মো. রিপন (২৫), এবং সাভারের জামসিং এলাকার আকরাম আলীর ছেলে মো. জামাল (৩৫)।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলে সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির জন্য সমাবেত হয়েছিল এবং দীর্ঘদিন যাবত ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় ডাকাতি করতো বলেও স্বীকার করে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।