আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ঝুটের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিনিধি :

সাভারে উইন্টার নামক একটি তৈরি পোশাক কারখানার পাশে  ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।তবে এঘটনায় কেউ হতাহত হয়নি ।
মঙ্গলবার ( ৩০ মার্চ) দুপুর ৩টার দিকে ওই পোশাক কারখানার ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে ।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার ষ্টেশন ম্যানেজার ফরহাদ হোসেন জানান, দুপুর ১টা ৪০ মিনিটে উইন্টার গামের্ন্ট নামক একটি পোশাক কারখানার ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তবে অগ্নিকান্ডের মূল কারণ জানা যায় নি । সেই সাথে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমান নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ