আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ছাত্রজনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা তূর্য গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভার পৌরসভার নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা তূর্যকে (৩০) গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি ( উত্তর) পুলিশ।

গতকাল সন্ধ্যায় ঢাকা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকার পানির ট্যাংকের মোড় থেকে যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্যকে (৩০) গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্য সাভারের আওয়ামী লীগ নেতা আবু আহমেদ পাভেল নাসিমের পুত্র ও সাভার পৌর যুবলীগ সভাপতি প্রার্থী ছিলেন। উক্ত আসামীর বিরুদ্ধে ০৬ টি বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ ০১টি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এ ব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ