নিজস্ব প্রতিবেদক :
অসহায় মানুষের স্বপ্ন পূরণের প্রচেষ্টায়’’ এই শ্লোগানকে ধারন করে সাভারে স্বপ্ন ছুঁই ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লায় অবস্থিত জাহাঙ্গীরণগর সোসাইটি ল্যাবরেটির স্কুলে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
এসময় স্বপ্ন ছুঁই ফাউন্ডেশনের উদ্যোগে চার’শ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং স্বপ্ন ছুঁই ফাউন্ডেশনের “স্বাবলম্বী” প্রজেক্টের মাধ্যমে শিশু বাচ্চাদের মাঝে চায়ের ফ্ল্যাক্স, মাস্ক বক্স, ও কাপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরন করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) নির্মল কুমার সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন মোল্লা প্রমুখ।
স্বপ্ন ছুঁই ফাউন্ডেশনের সভাপতি শিবলী মোস্তফা খাঁন বলেন, আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সমাজ সেবা সংগঠন। এর মাধ্যমে আমরা সমাজের অসহায় মানুষদের সহযোগিতার পাশাপাশি বেকারদেরকে কর্মসংস্থান, রক্তদান ও অসহায় শিশুদের নিয়ে কাজ করাসহ তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যেই ছুটে চলার জন্য আমরা মানুষের সেবায় অঙ্গীকারবদ্ধ।