আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে চাঁদার দাবীতে অন্তঃসত্ত্বা নারীসহ দুইজনকে পিটিয়ে আহত

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারে চাঁদা না দেয়ায় অন্তঃসত্ত্বা নারীর সহ দুইজনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

শনিবার দুপুরে বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুরে এই ঘটনা ঘটে। এতে অন্তঃসত্ত্বা রুমা আক্তার(১৩) ও তার মা আমেনা বেগম গুরুতর আহত হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, এক লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে কোটাপাড়া বন্ধের ওখানে আমেনা বেগমকে মারধর করে আশিক আলম ও তৈয়ব আলী সহ পনের জন।

পরবর্তীতে আমেনা বেগমের রুমা আসলে তাকেও মারধর করা হয় এবং তাদের পরনে থাকা গহনা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তারা সাাভার সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ।

এ ঘটনায় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ জানান চার মাসের অন্তঃসত্তা নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে আমরা তার প্রয়োজনের সকল চিকিৎসা প্রদান করছি।

এ বিষয়ে সাভার থানার ভবানীপুর ফাঁড়ির উপ পরিদর্শক শহিদুজ্জামান বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ