আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে  চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :  

সাভারে ফুটপাত থেকে বিভিন্ন গ্রুপ চাঁদা আদায় করে এই  চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ব্যবসায়ী ও হকারগন। সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে বাজার বাস্ট্যান্ডের ব্যাবসায়ীরা।

এসময় ব্যবসায়ীরা রাস্তায় নানা দ্রব্য সামগ্রী ফেলে প্রতিবন্ধকতা তৈরী করে অবরোধ করেন। এ সময় তারা চাঁদাবাজদের বিরুদ্ধে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে শত শত যানবাহন আটকাপড়ে। ফলে ভোগান্তিতে পড়ে এ সড়ক দিয়ে যাতায়তকারি দক্ষিন পশ্চিমাঞ্চলগামী ৩৮ জেলার যাত্রীগন।

পরে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে চাঁদাবাজী বন্ধের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ