আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে চলন্ত বাসে এসি বিস্ফোরণ 

সাভার প্রতিনিধি :

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে গ্রামীণ ট্রাভেলসের একটি বাসে এসি বিস্ফোরণে আগুন লাগে।

শনিবার ভোরে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চলন্ত বাসে আগুন লাগলে যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে জানালা ও দরজা দিয়ে তাদের মালামাল নিয়ে বের হওয়ার চেষ্টা করে। এ সময় গ্লাসে অনেকের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। তবে এতে কোনো যাত্রী হতাহত হয়নি।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আইয়ুব জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আইয়ুব আলী জানান, বাসটি ঢাকায় আসার সময় এ ঘটনা ঘটে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ