আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে খ্রিস্টান সম্প্রদায়ের  বড়দিন উৎযাপন

সাভার প্রতিনিধি :

সারাদেশের ন্যায় সাভারে অনেক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে।

২৫ ডিসেম্বর রবিবার সাভার সদর ইউনিয়নের ধরেন্ডা এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে বড়দিন উপলক্ষে ধরেন্ডা মিশন তরুন সংঘের উদ্যোগে কীর্তন প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফাদার আলবার্ট টমাস রোজারিও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানা,

বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সেলিম মন্ডল,সাভার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মার্সেল পেরেরা,

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক সাহা,ঢাকা জেলা উওর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি রিয়াজ উদ্দিন আহমেদ,সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন রানা,

সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন ও সেলিম আহমেদ, সাভার সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার মিল্টন ডি রোজারিও সহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ