আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে কাপড় ব্যবসায়ী নারীকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতেবেদক :

সাভারে ভাড়া বসায় ওঠার প্রথম রাতেই অজ্ঞাত এক নারী কাপড় ব্যবসায়িকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার সঙ্গী। ঘটনার পর থেকে সেই পুরুষ  সঙ্গী পলাতক রয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে  সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকার জমি ব্যবসায়ী আব্দুল গফুর ওরফে বাবুলের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারী একই এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করতো। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল ৭  সেপ্টেম্বর রাতে অজ্ঞাত দুই জন বাবুলের বাসায় ভাড়া ওঠেন। এদিন রাতেই ওই কাপড় ব্যবসায়ী নারীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

সাভার থানর উপপরিদর্শক এসআই ওবায়দুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ