নিজস্ব প্রতিবেদক :
সাভারে ধর্ষণের অভিযোগে রনি (৪৫) নামের এক হাড়ের চিকিৎসককে আটক করেছে পুলিশ। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার রবিনের ছেলে। তিনি হাড় ভাঙ্গা রোগীদের চিকিৎসক ও খ্রীষ্টান ধর্মালম্বী।
ভুক্তভোগীর অভিযোগ, গত দুই মাস আগে তার ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রির টাকা ধার নেয় রনি। রনির বাড়িতে কাজের বুয়ার কাজ করার সুবাদে পরিচয় হয় তাদের। গত ২৬ ডিসেম্বর পাওনা টাকা চাইতে গেলে রনি তার দোকানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই নারীকে। বিষয়টি স্থানীয়দের জানালে রনির স্ত্রী আয়েশা তাকে মারধর করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় অভিযোগ দায়ের করলে আজ রনিকে আটক করে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক জুলফিকার বলেন রনির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে আদালতে পাঠানো হবে।